২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশন বসতে পারে ২৭ মে

নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ২৭ মে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্পিাকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ২৭ মে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্পিাকার আবদুল হামিদ। বুধবার তিনি সাংবাদিকদের জানান, আগামী অধিবেশন ২৭ মে আহ্বান করার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ অধিবেশনে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সে হিসেবে ২৮ মে’র মধ্যে বাজেট অধিবেশন শুরুর বাধ্যবাধকতাও রয়েছে। এর আগে গত ২৯ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। ৭৭ কার্যদিবস পর ৩৪ কার্যদিবসের এই অধিবেশনের মাঝামাঝিতে সংসদে ফিরেছিল বিরোধী দল। সংসদে ফিরে রেকর্ড সময় বক্তব্য রেখেছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তবে স্পিকার আবদুল হামিদ যখন অধিবেশনের সমাপ্তি টানেন, তখন বিরোধী দল সংসদে ছিল না, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্পিকার। মহাজোট সরকারের চুতর্থ বাজেট হবে এবার। আগামী ৭ জুন অর্থমন্ত্রী ২০১২-২০১৩ অর্থ বাজেট পেশ করবেন। আগের তিনটি বাজেট অধিবেশনে বিরোধী দলের উপস্থিতি ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০২১ ঘ.