২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের কথা বলল ইউরোপীয় ইউনিয়নও

বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে ‘ভাবমূর্তি সংকট’ কাটিয়ে ওঠার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরু করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে ‘ভাবমূর্তি সংকট’ কাটিয়ে ওঠার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরু করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আহ্বান জানাল ইইউ। এর আগে বাংলাদেশ সফরে আসা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও পারস্পরিক মতভেদ দূর করতে নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছিলেন। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের অংশীদারিত্বের ৪০ বছর ও ৬২তম ইউরোপ ডে পালন উপলক্ষে বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইইউর প্রতিনিধি উইলিয়াম হান্না বলেন, “আমাদের কাজ হচ্ছে আলোচনাকে উৎসাহিত করা। আমরা মনে করি যে, আলোচনার জন্য সংসদই সবচেয়ে ভালো জায়গা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমডি/এসইউ/১৫১০ ঘ.