২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল লঞ্চ পারাবত-৯

ঢাকার কেরাণীগঞ্জে মেরামতের সময় আগুন লেগে এম ভি পারাবত-৯ নামের একটি লঞ্চের দুই ও তিন তলার সবগুলো কেবিন পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জে মেরামতের সময় আগুন লেগে এম ভি পারাবত-৯ নামের একটি লঞ্চের দুই ও তিন তলার সবগুলো কেবিন পুড়ে গেছে। বুধবার সকাল ৮টার দিকে কেরাণীগঞ্জ উপজেলার আগানগর তৈলগাছ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়েল্ডিং করার সময় লঞ্চে হঠাৎ করে আগুন লেগে যায়। দমকল বাহিনীর পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিলুফার বলেন, “ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।” ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী এম ভি পারাবত মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়া হয়েছিল জানিয়ে বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক মাহমুদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটির আজ (বুধবার) বরিশাল যাওয়ার কথা ছিল না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/১৪৩০ ঘ.