২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মেয়রকে হুমকি, আরো একজন গ্রেপ্তার

বাগেরহাট পৌরসভার মেয়রকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

বাগেরহাট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পৌরসভার মেয়রকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে সোমবার রাতে শাহীন মাঝিকে (২২) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। শাহীন মাঝি মোরেলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুস সাত্তার মাঝির ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের øাতকের ছাত্র। একই অভিযোগে জুয়েল ফকির (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। জুয়েল ও শাহীন দুজনেই একই কলেজের øাতকের ছাত্র এবং পরস্পর পরিচিত বলে পুলিশ জানিয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দুটি বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় মেয়র বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। শাহীনের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন থেকে গত ৬ ও ৭ মে জুয়েলের মুক্তি দাবিসহ মেয়রকে প্রাণনাশের হুমকি দিয়ে আরো তিনটি বার্তা পাঠানো হয়েছিল। মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ শাহীনকে গ্রেপ্তার করেছে। জুয়েল ও শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানিয়েছে। বুধবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯১৭ ঘ.