২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘অপহরণকারী’ আটক, অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অস্ত্র, গুলি ও বোমাসহ অপহরণকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

কুষ্টিয়া, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অস্ত্র, গুলি ও বোমাসহ অপহরণকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর-হানিফপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। আটক হন মতিয়ার রহমান (৩৫), আনারুল শেখ (২৩), মারফত আলী শেখ (৪০) ও মাহাতব আলী বিশ্বাস (৩২)। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বাড়ি থেকে পুলিশ একটি এলজি, দুই রাউন্ড বন্দুকের গুলি এবং চারটি বোমা উদ্ধার করেছে। মিরপুর থানার ওসি সিকদার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক চারজনই অপহরণকারী এবং তারা ডাকাতদলের সক্রিয় সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩৭ ঘ.