২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান রহমতুল্লাহ

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী মো. রহমতুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী মো. রহমতুল্লাহ। মঙ্গলবারই তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন বলে ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়। সোমবার তিন বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রহমতুল্লাহ চেয়ারম্যান হিসাবে গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। মেয়াদ পূর্ণ হওয়ায় সম্প্রতি অবসরে যান মোস্তফা। ওয়াসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালে মানিকগঞ্জে জেলায় জন্ম গ্রহণ করেন রহমতুল্লাহ। কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মজীবন শুরুর পর দীর্ঘ ৩৫ বছর চাকরি করে প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭১৩ ঘ.