২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট

শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে কভার্ড ভ্যান ও সংযুক্ত শ্রমিক সংগঠনের ব্যানারে যানবাহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করা হচ্ছে। “বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছি আমরা।” এদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জটিলতা নিরসনের চেষ্টা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১২২৫ ঘ.