২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলস্টেশনে গাঁজা বিক্রেতা ৩ জনের কারাদণ্ড

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় গাঁজা বিক্রির অপরাধে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় গাঁজা বিক্রির অপরাধে তিন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা হলেন- রাজা হোসেন (২৮), সুমন মিয়া (২৫) ও রুবেল হোসেন (১৭)। র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর এলাকার কাওলা রেলগেইট এলাকা থেকে তাদের ৮ কেজি গাঁজা ও ৬টি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাবের হাকিম এ এইচ এম আনোয়ারা পাশা গাঁজা বিক্রির অপরাধে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডাদেশের পর তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০০৬ ঘ.