সিরাজগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শিশু পরিবারের বহি®কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে বলে অতিরিক্ত জেলা প্রশাসকের দেওয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
তদন্তকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী সোমবার বিকাল ৪টার দিকে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন।
রোববার জেলা প্রশাসকের করা এক সদস্যের এই তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
তদন্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং শিশু পরিবারের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বহি®কৃত ছাত্রদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে, কিছু ক্রটিবিচ্যুতি ধরা পড়েছে, বলেন তিনি।
শিশু পরিবার কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ছাত্রের মারামারির জেরে শনিবার মফিজ উদ্দিন নামে শিশু পরিবারের এক ছাত্রকে বহিষ্কার করায় পরদিন (রোববার) সকাল খেকে কিছু শিক্ষার্থী খাবার বর্জন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর সকাল ১১টার দিকে পুলিশ নিয়ে জেলা প্রশাসক ঘটনাস্থলে যান। এ সময় জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীকে চড়-থাপ্পড় মারেন বলেও শিক্ষার্থীরা জানায়।
পরে ওই বহি®কৃত ছাত্রসহ সাত ছাত্রকে থানায় পাঠানো হয়। থানা থেকে ছয়জনকে ছেড়ে দিলেও বহি®কৃত ছাত্র মফিজকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি করে শিশু পরিবার কর্তৃপক্ষ। পরে আরো একজন এবং থানা থেকে ছেড়ে দেওয়া ছয়জনকে বহিষ্কার করা হয়।
এরমধ্যে রোববার বহিষ্কার হয় আরিফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আল-মাহমুদ, নুরুন্নবী, গোলাম রব্বানী, হান্নান মিয়া এবং শনিবার বহিষ্কার হয় মফিজ উদ্দিন।
রায়পুরের এই সরকারি শিশু পরিবারে ১৬০/১৭০ জন এতিম শিশু থাকে।
আন্দোলকারী শিক্ষার্থীদের অভিযোগ, অসুস্থ ছাত্রদের জন্য ওষুধ দেওয়া হচ্ছে না। সরকারি বরাদ্দ থাকলেও ব্যবহারিক খাতা, কলম, তেল, সাবানসহ অন্যান্য সামগ্রী বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। চলতি বছরের ১ম সাময়িক পরীক্ষা শেষ হলেও এখনও তাদের বই দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।
এ অভিযোগের ব্যাপারে সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আলাউদ্দিন বলেন, আট জনকে বহিষ্কারের পর বর্তমান ১৩৬ জন ছাত্র রয়েছে। প্রত্যেকের জন্য প্রতি মাসের বরাদ্দ রয়েছে দুই হাজার টাকা। বিধি মোতাবেক সঠিক নিয়মেই প্রতিষ্ঠান চলছে।
ছাত্রদের অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।
এদিকে বহি®কৃত ৯ম শ্রেণীর ছাত্র হান্নান মিয়া, গোলাম রব্বানী ও নুরুন্নবীসহ চারজন ছাত্র সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে গিয়ে নিজেদের নির্দোষ দাবি করে বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানায়।
সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আল হালিম আজাদী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মারধরের কোনো নিয়ম নেই। শিক্ষক ছাড়া অন্যদের ক্ষেত্রেও একই নিয়ম।
জেলা প্রশাসক ও পুলিশ ছাত্রদের মারধরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন পরিস্থিতিতে তিনি ছাত্রদের মারধর করেছেন তা তিনিই ভাল জানেন। যেহেতু জেলা প্রশাসক জেলার অভিভাবক এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৯৩৩ ঘ.
bdnews24