২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

গাইবান্ধা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ওই গৃহবধূর লাশ তার ঘর থেকে উদ্ধার করা হয়। তার নাম আদুরী রানী (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ পৌর বাজারের বিপ্লব চন্দ্র চাকীর স্ত্রী। এলাকাবাসীর বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, রোববার বিকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর আদুরীকে কয়েক দফা মারধরও করে বিপ্লব। বিপ্লব সোমবার সকালে স্ত্রী আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করে। এ খবর পেয়ে পুলিশ তাদের শোবার ঘর থেকে আদুরীর লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই পলাতক বিপ্লব। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৪১১ ঘ.