২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

পঞ্চগড়, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের (৪২) বাড়ি শহরের ধাক্কামারা পুরাতন পঞ্চগড় এলাকায়। তিনি প্রাণ গ্র“পের পঞ্চগড়ের পরিবেশক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তেঁতুলিয়া থেকে আসা প্রাণ কোম্পানির পণ্য বহন করা পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোভা এন্টারপ্রাইজের একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও মিনিবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রুহুলসহ আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। দুর্ঘটনায় আহতরা হলেন, মোকাদ্দেস আলী (২৬), শাহজাদা (৩০), আবু সায়েদ (৩৭), আলমগীর (২৮), আলাউদ্দিন (২৬), আশরাফুল (৪৫), জুয়েল (২২) ও রাব্বি (২৫)। সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩৫৭ ঘ.