২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জিয়ানগর থেকে জাকির হোসেন (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা যুবকটির হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর জিয়ানগরের এক নির্মাণাধীন ভবনের পাশে রেখে পালিয়ে যায় বলে তিনি জানান। জাকির ওই এলাকায় থাকতেন এবং রঙের কাজ করতেন। ওসি বলেন, “হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এসইউ/১৩৩২ ঘ.