ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের সাবেক ৭১ নম্বর ওয়ার্ডের কমিশনার হোসেন মোল্লা (৬৫) মারা গেছেন।
রোববার সকালে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী আল-রাজ্জাক হোটেলের মালিক হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে নানা ধররের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
হোসেন মোল্লা ওয়ার্ড বিএনপির সভাপতিও ছিলেন।
সাবেক ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোহন বলেন, “হোসেন মোল্লা কাউন্সিলর থাকার সময় বিদেশ চলে যান এবং রাজনীতি ছেড়ে দেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৩৯ ঘ.
bdnews24