২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

টঙ্গীর শিলমুন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্রী গুরুতর জখম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাজীপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর শিলমুন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্রী গুরুতর জখম হয়েছে। শনিবার রাতে আহত রেবেকা সুলতানা (১৫) টঙ্গীর শিলমুনের হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাত পৌনে ১০টার দিকে শিলমুন এলাকার সামসুল হকের ছেলে আতিকুর রহমান সুমনের খোঁজে কয়েকজন যুবক তাদের বাসায় যায়। সুমন বাসায় না থাকায় সুমনের বোন রেবেকা সুলতানা ঘরের দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা গুলি করলে রেবেকার পায়ে ও পেটে গুলি লাগে। তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.