২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ২ শ্রমিক খুন

গাজীপুরের টঙ্গীতে শনিবার রাতে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাজীপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে শনিবার রাতে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন টঙ্গী পিপলস সিরামিকসের জাহাঙ্গীর আলম (২৪) এবং সাতাইশ এলাকার এসআই নিটিং কারখানার হাসমত আলী হাসু ওরফে রোকন (৩৫)। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হাসু বেতন নিয়ে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাতাইশ সড়কে তার সহকর্মী নুরুল ইসলামসহ কয়েকজন সঙ্গী ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে সুরতরঙ্গ সড়ক এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর আলম নিহত হন। দু’জনের লাশ টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.