২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ‘চাকরি’ মেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে মেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে মেলা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়েট মিলনায়তনে এ মেলা হয়। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মেলায় মোট ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা চলাকালে সেখানে বাংলাদেশে চাকরির বাজার এবং এর বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনার হয়। সেমিনারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা, পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মো. রফিকুল আলম প্রমুখ আলোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৩৭ ঘ.