২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের মৃত্যু (সংশোধিত)

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মোশারেফ হোসেন শাহজাহান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা/ভোলা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মোশারেফ হোসেন শাহজাহান মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। ৭৩ বয়সী এই সাবেক প্রতিমন্ত্রী হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মোশারেফের মেজ ভাই ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাই মারা গেছেন। ২০০১ সাল পর্যন্ত ভোলার বিভিন্ন আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন মোশারেফ। ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন তিনি। মোশারেফ হোসেন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোক বাণীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিকালে মোশারেফের মরদেহ নয়া পল্টনে দলীয় কার্যালয়ে নেওয়া হলে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে জানাজায় অংশ নেন মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান পটল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, রুহুল আলম চৌধুরী প্রমুখ। জানাজার পর মওদুদ আহমদের নেতৃত্বে খালেদা জিয়ার পক্ষে প্রয়াত নেতার কফিনে ফুল দেওয়া হয়। এর আগে বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়মোশারেফ হোসেন শাহজাহানের প্রথম জানাজায় অংশ নেন স্পিকার আবদুল হামিদসহ সংসদ সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে ভোলা শহরে তৃতীয় জানাজা শেষে ভোলার আলীয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গোরস্তানে মোশারেফকে দাফন করা হবে। এছাড়া ভোলার বিএনপি, বিজেপি ও আওয়ামী লীগের নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমএইচপি/এসইউ/১২৩১ ঘ.