২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৯ দোকান পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে তেলের গুদামসহ নয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাজীপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে তেলের গুদামসহ নয়টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চাবাগান বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার ব্রিগেডের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, বাজারের সাদেক আলীর ব্যাটারি চার্জের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী আজগর আলীর জ্বালানি তেলের গুদামসহ অন্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এর পরিমাণ এক কোটি টাকারও বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৭ ঘ.