২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজার সদরে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কক্সবাজার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদরে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। বুধবার মধ্যরাতে উপজেলা পরিষদ সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে কবির আহমদ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। কক্সবাজার মডেল থানার ওসি কামরুল হাসান সাংবাদিকদের জানান, রাতে টেকনাফ থেকে বাসে কক্সবাজার শহরের বাস টার্মিনালে এসে নামেন ওই দম্পতি। সেখান থেকে ছয় দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তারা স্বামীর হাত-পা বেঁধে তার সামনেই স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। কামরুল হাসান জানান, খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দম্পতিকে উদ্ধার করে। ধর্ষণকারিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, পরীক্ষার জন্য ধর্ষিতাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২০৯ ঘ.