২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতকর্মী নিয়োগের কমিটিতে কেন প্রশাসনের প্রতিনিধি’

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধঃস্তন আদালতের কর্মচারী নিয়োগের বাছাই কমিটিতে প্রশাসনের প্রতিনিধি রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধঃস্তন আদালতের কর্মচারী নিয়োগের বাছাই কমিটিতে প্রশাসনের প্রতিনিধি রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও সুপ্রিম কোর্টের নিবন্ধককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে অধঃস্তন আদালতের কর্মচারী নিয়োগের বিষয়টি জেলা জজদের নিয়ন্ত্রণে ছিল। ২০১০ সালে অধঃস্তন আদালতের কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধন করে বাছাই কমিটিতে প্রশাসনের একজন প্রতিনিধি রাখার নিয়ম করা হয়। “এটা বিচার বিভাগের স্বাধীনতা ও মাজদার হোসেন মামলার রায়ের (এই রায়ের ফলে বিচার বিভাগ আলাদা হয়েছে) পরিপন্থী। তাই সংশোধিত ওই বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করেছি।” বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/২০০৭ ঘ.