ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের জনতা হাউজিংয়ের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত ব্যবসায়ীর ফেরদৌস ইসলাম রাসেল (৩০) মিরপুরের বিসমিল্ল¬াহ এনবি ক্রাফট ফ্যাশনের মালিক বলে পুলিশ জানায়।
রাসেল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, মিরপুর-২ নম্বরের ন্যাশনাল ব্যাংক থেকে ৮ লাখ ৯৫ হাজার টাকা তুলে রিকশায় যাচ্ছিলেন তিনি। এ সময় দু’টি মোটরসাইকেল করে চার জন সন্ত্রাসী টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ না দিতে চাইলে তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ইসমাইল নামে এক ব্যক্তি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেলের ডান উরুতে একটি গুলি লেগেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৫৯ ঘ.
bdnews24