সাতক্ষীরা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার মামলায় সাতক্ষীরা উপজেলা পর্যায়ের ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবির সম্পাদক আমিনুর রহমান, দেবহাটা উপজেলার সম্পাদক আব্দুল করিম ও শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এমরান হোসেন।
ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, দুপুরে পুলিশ আকস্মিক জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে তিন নেতাকে আটক করে নিয়ে যায়।
সংগঠনের মাসিক বৈঠকে অংশ নিতে তারা জামায়াতের কার্যালয়ে আসেন বলে জানান তিনি।
সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ জানান, ২১ এপ্রিল বিএনপির হরতালে শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় তিন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭২৯ ঘ.
bdnews24