২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন বাসযাত্রী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

বাগেরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন বাসযাত্রী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। মোল্লাহাট থানার ওসি আ.ন.ম. খায়রুল আনাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘তুরান এন্টারপ্রাইজ’ নামের বাসটি দুপুর ১ টার দিকে বোয়ালিয়া মোড়ে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে ঐ বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। বাসটি গোপালগঞ্জ থেকে খুলনা যাচ্ছিল। নিহত দুই জনের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০)। তবে পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। দুর্ঘটনার শিকার বাসযাত্রীদের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, “বাসের চালক মুঠোফোনে কথা বলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। চালক পালিয়ে গেছে।” আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৬৩৯ ঘ.