২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় নিহত ২

গাজীপুরে বাস চাপায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 03:50 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

গাজীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাস চাপায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চান্দনা-চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরা গ্রামের আলতাফ হোসেন (৩৫) ও বাঘেরবাজার এলাকার মোহাম্মদ আলী মণ্ডল (৩৪)। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাতে চান্দনা-চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে গাজীপুর-ঢাকা সড়কে একটি বাস আলতাফ ও আলীর মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাস ভাংচুর করলে ওই সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, আলতাফ ও আলীর লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। তবে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি বা চালককে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/০৯২৫ ঘ.