২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। মে দিবসে মঙ্গলবার ডিইউজের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা এখনো অষ্টম বেতন বোর্ড ঘোষণা না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। সভায় নেতারা সাংবাদিক সমাজের রুটি-রুজির দাবি, পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান ও মুক্ত-স্বাধীন গণমাধ্যমের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান। সভায় ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আব্দুল জলিল ভুইয়াসহ সাংবাদিক নেতারা। সভায় অষ্টম বেতন বোর্ড ঘোষণার দাবিতে আগামী ৯ মে গণ-অনশনে যোগ দিতে সব সংবাদকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/২২৩০ ঘ.