২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাশিয়ারকে গুলি করে পেট্রোল পাম্পের টাকা লুট

রাজধানীর পুরান ঢাকায় একটি পেট্রোল পাম্পের ক্যাশিয়ারকে গুলি করে ৮০ হাজার টাকা লুটে নিয়ে গেছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় একটি পেট্রোল পাম্পের ক্যাশিয়ারকে গুলি করে ৮০ হাজার টাকা লুটে নিয়ে গেছে দুর্বত্তরা। এদিকে নগরীর বাড্ডা এলাকায় সন্ত্রসীদের গুলিতে আহত হয়েছেন একটি ভবনের তত্ত্বাবধায়ক। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলাবার ভোরে ওয়ারীতে এসএস এন্টারপ্রাইজ নামের একটি পেট্রোল পাম্পে টাকা লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ পেট্রোল পাম্পের ক্যাশিয়ার প্রদীপ সেন (৩৫) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার সাবিন্দা প্রদীপ ঢাকা মেডিকেলের বেডে শুয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে একটি প্রাইভেট কারে করে ৪/৫ জন যুবক পেট্রোল পাম্পে যায়। এরপর তারা ভেতরে ঢুকে তার পায়ে গুলি করে ক্যাশ থেকে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পেট্রোল পাম্পের ব্যবস্থাপক রুহুল আমিন ভোড় সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ প্রদীপকে হাসপাতালে নিয়ে আসেন। এদিকে, সকাল ১০টার দিকে বাড্ডা লিংক রোডের আজাদ প্লাজার তত্ত্বাধায়ক কবির হোসেনকে (৩০) গুলি করে একদল সন্ত্রাসী। পরে তার সহকারী ওয়াহিদ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কবির হোসেন হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ৩/৪ জন সন্ত্রাসী ওই ভবনে গিয়ে তাকে গুলি করে দ্রুত চলে যায়। এ সময় একটি গুলি তার ডান পায়ে লাগে। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা কবিরকে গুলি করে থাকতে পারে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হকের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এনএ/জেকে/১৫০৮ ঘ.