২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর শিশু পার্কের সামনে গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শিশু পার্কের সামনে গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের আম আজিজুর রহমান (৩০)। আজিজ সুপার মার্কেটে তার একটি বুটিক দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আজিজুর রহমানের বড় ভাই শাহজাহান সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু পার্কের সামনে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় আজিজুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আজিজুর আহত হয়েছিলেন বলেও জানান তিনি। শাহবাগ থানার উপ পরিদর্শক আব্দুল মালেক জানান, এ ধরনের ঘটনার কথা তাদের কেউ জানায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১৫৪ ঘ.