রংপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈধ কাগজপত্র না থাকায় রংপুরের পীরগঞ্জে তিন ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
ওই তিন ইটভাটার মালিকদের মধ্যে এবিএম ইটভাটার মালিক আবু ইবরাহিমকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এনএসএম ইটভাটার মালিক মো. ইলিয়াছ আলীকে ২০ হাজার টাকা জরিমানা এবং খালাসপীর এলাকার এএলএন ইটভাটার মালিক আলমগীর বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৭ ঘ.
bdnews24