২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবিকে উত্ত্যক্ত করায় দেবরের কারাদণ্ড

চাঁদপুরে ভাবিকে উত্ত্যক্ত করার অভিযোগে তার দেবরকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চাঁদপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ভাবিকে উত্ত্যক্ত করার অভিযোগে তার দেবরকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন এ সাজা দেন। সাজাপ্রাপ্ত হেলাল উদ্দিন (২৮) চাঁদপুর সদর উপজেলার পূর্ব শ্রীরামদী এলাকার রশিদ সরদারের ছেলে। তিনি একটি রেস্তোরাঁয় চাকরির পাশাপাশি বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করেন। চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আহসানুজ্জামান জানান, ভাবির (২৫) অভিযোগের ভিত্তিতে পুলিশ হেলালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার ১৫ দিনের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৪ ঘ.