২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক জন নিহত

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

রাজশাহী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। নিহত লুৎফর রহমান (৫০) ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা। তিনি খড়ির ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিটি বাইপাস এলাকার রেললাইন পার হওয়ার সময় রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন লুৎফর। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে সেখানেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯৩১ ঘ.