চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মস্তকবিহীন লাশ একটি উদ্ধার করেছে পুলিশ।
নাচোল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ ইকবাল জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের খলসি গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা সাঈদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় জবাই করা হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩০ ঘ.
bdnews24