২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনা

মুক্তিযুদ্ধে শহীদদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে শহীদদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ ১০০ পরিবার ও ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন। এতে বন্দরকে আরো উন্নত ও গতিশীল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান নৌপরিবহনমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এমএ লতিফ, নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার ও বন্দরের ডেপুটি কনজারভেটর নাজমুল আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/পিডি/২২১০ ঘ.