২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে ফেরত দিতে ঢাবিতে মানববন্ধন

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষক সমাজের’ ব্যানারে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা এ মানববন্ধন করে। মানববন্ধনে সাদাদলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, দেশ বর্তমানে ক্রান্তিকালে অবতীর্ণ হয়েছে। গণতন্ত্রের স্বার্থেই এম ইলিয়াস আলীকে খুঁজে বের করতে হবে। অন্যদের মধ্যে অধ্যাপক আব্দুর রব, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক আক্তার খান, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক আশরাফুল ইসলাম মোল্লা, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক লায়লা নুর ইসলাম, সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক ডিন তাজমেরী এস এ ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। তাজমেরী এস এ ইসালাম বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় সারা দেশের মানুষ নিন্দা জ্ঞাপন করেছে। তাই ইলিয়াসকে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে হবে। ইলিয়াস আলী গুমের ঘটনায় সারা দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন ইউসুফ হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০৩৬ ঘ.