নীলফামারী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দপুর বিহারী ক্যাম্পে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন- শহরের ১ নম্বর বিহারী ক্যাম্পের মৃত কাশেমের ছেলে হাসরাত (৫০) ও মুন্না (৩৫), হাসরাতের স্ত্রী মুন্নি বেগম (৪৫) ও তার ছেলে রনি (১৯)।
নীলফামারীরর জেলা দায়রা জজ আদালতের বিচারক জেব-উন-নেছা বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় জানান, ২০০৭ সালের ১০ অক্টোবর শহরের ১ নম্বর বিহারী ক্যাম্পের আব্দুস সালামের ছেলে এনামকে (২২) পূর্বশত্র“তার জের ধরে পিটিয়ে হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্তরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই এবিএম রশিদুল বারী ২০০৮ সালের ২৫ মে ওই চার জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহজাহান আলী ও আমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৩৩ ঘ.
bdnews24