ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হলেও দলের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্য ও সঠিক পদক্ষেপের কারণেই সেসব নস্যাৎ হয়ে গেছে।
বৃহস্পতিবার গণভবণে ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কমীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের সভানেত্রী এ কথা বলেন।
এর আগে হয়ে যাওয়া ১৮টি জেলার নেতৃবৃন্দের সঙ্গে একই রকম অনুষ্ঠানে শেখ হাসিনা দেশের সা¤প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেও ভোলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের প্রারম্ভিক বক্তব্যে তেমন কিছু বলেননি।
শেখ হাসিনা শুরুতেই বলেন, “আমি এখন তেমন কোনো কথা বলবো না। আমি সমাপনী বক্তব্য রাখবো।”
এরপর, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কমকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “পঁচাত্তরের পর মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। আমরা যাদের পরাজিত করে দেশ স্বাধীন করেছিলাম, তাদের তল্পিবাহক করতেই সংবিধানকে ক্ষত-বিক্ষত করা হয়।”
“তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ এগিয়ে চলে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তৃণমূল নেতাদের পদক্ষেপের জন্যকেউ তা পারে নাই”, যোগ করেন শেখ হাসিনা।
তৃণমূলে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “দেশকে দারিদ্রমুক্ত করার জন্য যা যা করার- আমরা তাই করছি। আমাদের কাছে ক্ষমতা মানে মানুষের সেবা করা।”
ভোলায় আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমদ, নুরুন্নবী চৌধুরী শাওন, আবদুল্লাহ আল মাহমুদ জ্যাকব ছাড়াও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24