২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

বগুড়ায় শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

বগুড়া, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ হামলা হয়। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক একেএম খালেকুজ্জামান জানান, একদল সন্ত্রাসী আশীষকে কুপিয়ে আহত করে চলে যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। এ ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেলেও গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। তবে, গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ব্যাপারে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলু বলেন, “শহরের জামিলনগর এলাকার কয়েকজন শিবির ক্যাডারের সঙ্গে আশীষের বিরোধ ছিল। এ কারণেই তাকে খুন করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৫ ঘ.