২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর, আহত ৪

পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীসহ চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

পটুয়াখালী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীসহ চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উত্ত্যক্তের শিকার গৃহবধূর স্বামী মো. কামাল হোসেন (৩০), মো. সোহেল (২৪), নাসির উদ্দিন (২২) ও নুন্নাত (২০)। তাদের সবার বাড়ি বাউফলের কালাইয়া গ্রামে। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত চার জনের মধ্যে কামালের অবস্থা আশঙ্কাজনক। উত্তক্তের শিকার ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দাশপাড়া এলাকায় তার ভগ্নিপতি মো. রফিক ব্যাপারীর বাড়িতে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা ও চিহ্নিত সন্ত্রাসী মো. মাসুম বিল্লাহসহ কয়েকজন বখাটে যুবক অশালীন মন্তব্য করে। এ ঘটনা জানতে পেরে তিন সহযোগীসহ কামাল মঙ্গলবার সকালে মাসুম বিল্লাহর কাছে প্রতিবাদ জানাতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম ও তার সহযোগী সন্ত্রাসীরা তাদের চার জনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তারা কামালের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে জানান লাইজু। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা জানতে পেরেছি। অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৩৫ ঘ.