ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির টানা তৃতীয় দিনের হরতালের আগের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের একটি রিকুইজিশন করা বাসে আগুন দেওয়া হয়।
এর প্রায় ২০ মিনিট পর মৎস্য ভবনের সামনে অন্য একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। আর রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরে একটি বাসে আগুন লাগানো হয়।
দমকল বাহিনীর মোবিলাইজিং কর্মকর্তা বিজন কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে তিনটি বাসেরই অনেকাংশ পুড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/০০৩৮ ঘ.
bdnews24