ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণের লক্ষ্যে ‘এক্রিডিটেশন কাউন্সিল ফর ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এসিইউবি)’ বিধিমালা নীতিগতভাবে অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত খসড়া এসিইউবি বিধিমালা চুড়ান্ত করার লক্ষ্যে সভায় কিছু সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন আনা হয়েছে।
পরবর্তী সভায় আরো বিস্তারিত পর্যালোচনা করে এ বিধিমালাটি চুড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এবং বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭২০ ঘ.
bdnews24