২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ জন আটক

কুষ্টিয়ায় পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

কুষ্টিয়া, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রোববার রাত দু’টার দিকে মিরপুর উপজেলার পাহাড়পুর-লক্ষ্মীপুর ব্রিজের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুকসহ লিটন মণ্ডল (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে মিরপুর থানা পুলিশ। লিটন দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ওসি মশিউর রহমান জানান, লিটন দীর্ঘদিন ধরে অস্ত্র কেনবেচার সঙ্গে জড়িত ছিলো। এদিকে খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের নিজ বাড়ি থেকে এক অস্ত্রসহ এক যুবককে আটক করে র‌্যাব-১২। আটক মো. মিটন শেখ (২৫) মো. মক্কেল আলীর ছেলে। কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন মো. মাসুদুর রহমান জানান, তার বাড়ি তল্লাশি করে ২টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। মিটনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকাসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৯ ঘ.