২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নুরি বেগম (৩৫) উপজেলা সূর্যনারায়ণপুর এলাকার ফরিদুল আলমের স্ত্রী। স্থানীয়রা জানায়, নুরি বেগম বিকালে বাড়ি থেকে বের হয়ে ধান ক্ষেতে গেলে মাথায় বিদ্যুতের তার জড়িয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০০৭ ঘ.