২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে এনজিও কর্মকর্তা খুন

ঢাকার ধামরাইয়ে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সাভার, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার ধামরাইয়ে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়ির পাশে একটি ইরি ক্ষেত সেচের পাম্প ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন দুলু (৪০) ধামরাইয়ের সূত্রাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি আলমখালী সমবায় সমিতি নামের একটি এনজিওর হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেলোয়ার তার ইরি ক্ষেতের সেচ পাম্প ঘরে যান। দীর্ঘসময় পরও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন পাম্প ঘরে গিয়ে তাকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শামসু মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৭ ঘ.