২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে নারী পাচারকারীর যাবজ্জীবন

কাজ দেওয়ার কথা বলে যৌনপল্লীতে বিক্রির করে দেওয়ার দায়ে নড়াইলে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

নড়াইল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কাজ দেওয়ার কথা বলে যৌনপল্লীতে বিক্রির করে দেওয়ার দায়ে নড়াইলে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত লিয়াকত মোল্যা (৩৮) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর গ্রামের ধলা মিয়ার ছেলে। লিয়াকত মোল্যা পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, লিয়াকত ২০১১ সালের ৫ এপ্রিল নড়াইলের নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের এক নারীকে কাজ দেওয়ার কথা বলে ভারতের হাবড়া এলাকায় নিয়ে যায় লিয়াকত। সেখানে তিনি জোর করে ওই নারীকে যৌনপল্লীতে বিক্রি করে দেন। গত বছরের ৪ সেপ্টম্বর ওই নারী পালিয়ে বাড়ি ফিরে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২১২৪ ঘ.