সাতক্ষীরা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জে একটি পরিত্যক্ত দোকান থেকে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
খুলনা র্যাব-৬ এর লে. কমান্ডার নুর-ই-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের একটি পরিত্যক্ত দোকানে অভিযান চালায় র্যাব।
এ সময় তল্লাশি করে ওই দোকান থেকে একাধিক সিমেন্টের বস্তায় রাখা দুই হাজার পাঁচশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০৪০ ঘ.
bdnews24