২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত যবিপ্রবি ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

আট লাখ টাকা মুক্তিপণের দবিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অপহৃত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিন জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঝিনাইদহ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট লাখ টাকা মুক্তিপণের দবিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অপহৃত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিন জনকে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরের বিহারী পট্টির একটি বাড়ি থেকে সুমন ব্যানার্জির (২২) লাশ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- সাজেদুল ইনলাম, আশরাফুল ইসলাম ও মাসুদ। এরা কালীগঞ্জ মাহাতাব উদ্দিন কলেজের ছাত্র। সবার বাড়ি কালীগঞ্জের কাদিপুর গ্রামে। সুমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেরিন অ্যান্ড ফিশারিজ বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার কাদিপুর গ্রামের মৃত সুকুমার ব্যানার্জির ছেলে। কালীগঞ্জ থানার ওসি জানান, সোমবার সন্ধ্যায় সুমনকে কালীগঞ্জের বিহারি পট্টি থেকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সুমনের কাকা শ্যামসুন্দর ব্যানার্জি বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাবকে বিষয়টি জানান। এর চারদিন পর বিহারি পট্টির নুর ইসলামের বাসা থেকে লেপে মোড়ানো অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। র‌্যাব-৬ ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশরাফ আলী জানান, নিহত সুমনের কাকা র‌্যাবকে বিষয়টি জানালে তদন্ত করে র‌্যাব দুই জনকে আটক করে। পরে পুলিশ অপর এক জনকে আটক করে। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করে লাশের সন্ধান পায় র‌্যাব ও পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪৬ ঘ.