২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুদক কমিশনারের মৃত্যু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা হাবিবুর রহমান (৭০) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা হাবিবুর রহমান (৭০) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে ঝিনাইদহের শৈলকূপায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।। তিনি তিন ছেলে রেখে গেছেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২২ ফেব্র“য়ারি হাবিবুর রহমান কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএমআর/আরএ/১৩২৫ ঘ.