২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দমায় তরুণীর লাশ

রাজধানীর সূত্রাপুরে একটি ম্যানহোল থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে একটি ম্যানহোল থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সূত্রাপুরের নবজিত বসাক লেনের একটি ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথচারীরা ম্যানহোলে লাশটি দেখতে পেয়ে খবর দিলে তা উদ্ধার করা হয়। তিনি বলেন, দুর্বৃত্তরা শ্বাসরোধে ওই তরুণীকে হত্যার পর লাশটি ম্যানহোলে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক বিশ বছর হবে। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল¬াহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২৩২৪ ঘ.