২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে তারাব পৌর এলাকার গন্ধর্বপুর বড় মসজিদ নৌকাঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা। কালো প্যান্ট ও গোলাপী রঙের ফতুয়া পরিহিত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৮ ঘ.