২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

পাবনার চাটমোহরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে এক কৃষক ও গৃহবধূ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

পাবনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে এক কৃষক ও গৃহবধূ মারা গেছেন। বুধবার সকালে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সেনগ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল হায়াত (৪০) ক্ষেতে কাজ করার সময় এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের মোহাম্মদ জিন্নার স্ত্রী মাহমুদা বেগম (৩৬) বাড়িতে কাজ করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম। চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই জনই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে আরো অন্তত ২০ জন ভর্তি রয়েছেন বলে জানান এই চিকিৎসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১৮ ঘ.