২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- চট্টগ্রাম বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (প্রশাসন) মশিউর রহমান বেগ ও তার স্ত্রী নিলুফা আক্তার। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান মামলার তথ্য জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে ৭৩ লাখ ২৮ হাজার ৬৫৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক শহীদুল আলম সরকার মামলাটি করেছেন। মশিউর রহমান বেগ এর আগে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে গঠিত ট্রুথ কমিশনে গিয়ে তিনি নিজের দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। সে সময় তাকে গ্রেপ্তারও করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৭০১ ঘ.